জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গণপূর্ত প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশের সাংবাদিকতা জগতের সুপরিচিত মুখ ও ‘ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু আর নেই। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায়

2026-10-11T15:14:55+00:00
2026-10-11T15:14:55+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গণপূর্ত প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম 
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর। ছবি : সময়ের আলো
বাংলাদেশের সাংবাদিকতা জগতের সুপরিচিত মুখ ও ‘ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু আর নেই। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বর্ষীয়ান এই সাংবাদিকের প্রয়াণে তার জন্মস্থান পিরোজপুরসহ গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত প্রফেসর আবদুল হালিমের জ্যেষ্ঠ সন্তান আমির খসরু। সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকায় তার পৈতৃক নিবাস।

আমির খসরুর ছোট বোন, খুলনা পাইওনিয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালমা আরজু জানান, রোববার ঢাকায় প্রথম জানাজা শেষে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।


সাংবাদিক আমির খসরুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রবীণ সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহ্বায়ক জিয়াউল আহসান, সাবেক সভাপতি এ কে আজাদ ও জহিরুল হক টিটু। এছাড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পিরোজপুর রিপোর্টার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেন।

পৃথক শোকবার্তায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জহুরুল হক, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জ্যেষ্ঠ সাংবাদিক  আমির খসরু  মৃত্যু  গণপূর্ত প্রতিমন্ত্রী  শোক প্রকাশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: