শাহরুখের কিং এ কারিনা চমক!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রায় ১৫ বছর পর বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা কারিনা কাপুরকে আবারও বড়পর্দায় দেখা যাবে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরিচালক

2026-10-12T03:33:36+00:00
2026-10-12T03:33:36+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শাহরুখের কিং এ কারিনা চমক!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ এএম 
কারিনা কাপুর। ছবি : সংগৃহীত
প্রায় ১৫ বছর পর বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা কারিনা কাপুরকে আবারও বড়পর্দায় দেখা যাবে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে আলোচনা বেশ কয়েক দিন ধরেই তুঙ্গে। 

জানা গেছে, এই ‘কিং’ ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের বেবোখ্যাত অভিনেত্রী কারিনা কাপুরকে। সিনেমার আইটেম সংয়েও দেখা যেতে পারে কারিনাকে। যদিও এ বিষয়ে মুখ খুলেননি সিনেমাসংশ্লিষ্ট কেউই।

সূত্রমতে, এ মাসের শেষের দিকে শাহরুখ ও কারিনা দক্ষিণ আফ্রিকায় একটি গানের শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। এ গানে থাকতে পারেন আন্তর্জাতিক পপতারকা এড শিরানও। ‘ড্যাডি কুল’ শিরোনামের এই বিশেষ গানটির দৃশ্যধারণ করা হবে প্রায় পাঁচ দিনব্যাপী এক জমকালো আয়োজনে। গানটির সুর করেছেন বিখ্যাত মিউজিক কম্পোজার জুটি শচীন-জিগার। সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, এটি ‘কিং’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হবে।


এর আগে ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘ডন’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কারিনা। তাই এবার ‘কিং’ ছবিতে তাদের উপস্থিতি যে অন্য রকম হতে চলেছে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত ‘কিং’ সিনেমায় শাহরুখ-করিনা ছাড়াও রয়েছেন— সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং রাঘব জুয়ালের মতো জনপ্রিয় তারকারা। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে সিনেমাটি থেকে নতুন চমক নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শাহরুখ খান  কিং  কারিনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: