তিন রানের রোমাঞ্চকর জয়, ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য

ক্রীড়া ডেস্ক

খেলা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শুরুতে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে

2026-10-12T09:53:30+00:00
2026-10-12T09:53:30+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
তিন রানের রোমাঞ্চকর জয়, ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ এএম 
তিন রানের রোমাঞ্চকর জয়, ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য। ছবি : সংগৃহীত
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে ভারত চ্যাম্পিয়নসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শুরুতে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলারদের দাপটে শেষ হাসি হেসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

ইন্ডিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। একপ্রান্তে রনি তালুকদার ঝড় তুললেও অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে বড় সংগ্রহের পথে এগোনো কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জন্য। পাওয়ারপ্লে শেষেই ৫৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ চালিয়ে যান রনি। তার ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ২৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি বিদায় নিলে সেই আশায় বড় ধাক্কা লাগে। এরপর নাসিরের ২৪ ও আরাফাত সানির ৩৭ রানের কার্যকর অবদানে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ইনিংস শেষে তাদের স্কোর দাঁড়ায় ১৪১ রান।

চলতি আসরে এর আগে ভারতের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১৭১ রান। তাই বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল যুবরাজ সিংয়ের দল। কিন্তু মাঠের লড়াইয়ে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি ভারত। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশের বোলাররা। বিশেষ করে এনামুল হক জুনিয়রের কার্যকর বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইন্ডিয়া চ্যাম্পিয়নস।

মাত্র ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে ম্যাচে ফেরার চেষ্টা করেন পীযূষ চাওলা। তাঁর ২৪ রানের ইনিংসে শেষ দিকে জয়ের আশা জেগেছিল ভারতীয় শিবিরে। তবে বাংলাদেশের বোলাররা সেই সুযোগ কাজে লাগাতে দেননি। শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে ভারতের ইনিংস।

ফলে রুদ্ধশ্বাস লড়াই শেষে তিন রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস। টুর্নামেন্টে এটিই তাদের প্রথম জয়।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   লিজেন্ডস লিগ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: