বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি বলে প্রতিবাদ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

2026-10-12T10:38:27+00:00
2026-10-12T12:27:56+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
রাশেদ খাঁন
বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম  আপডেট: ১২.১০.২০২৬ ১২:২৭ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি বলে প্রতিবাদ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকারি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে নিয়ে তিনি বলেন, প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পিছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা।

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

এনসিপিরও মন কাঁদছে উল্লেখ করে তিনি বলেন, তারা আয়াসের পাশে দাঁড়াতে পারছেনা। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। 


তিনি লিখেন, আসলে কে এই আয়াস, তাকে চালায় কে? ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনো বিচারাধীন।

রোববার আয়াস প্রিজন ভ্যান থেকে বলেছে তার হোয়াটসঅ্যাপ লগ-ইন করে যাতে সব ডিলিট করা হয়। কি আছে তার হোয়াটসঅ্যাপে? এমন প্রশ্নও রাখেন রাশেদ খাঁন। 

তিনি আরও বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। জুলাইয়ের নামে যতোগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করেন তিনি। তাকে বাঁচাতেই হোয়াটসঅ্যাপের তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস। 


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  জামায়াত  রবীন্দ্রনাথ  ঢাকা বিশ্ববিদ্যালয় 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: