মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২

2026-10-12T17:20:24+00:00
2026-10-12T17:23:32+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজনীতি
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৫:২৩ পিএম
ছবি : সময়ের আলো কোলাজ
পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষণা করা সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষ ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে এবং শূন্য পদ পূরণে নির্বাচন কমিশনকে অবহিত করে। এর ধারাবাহিকতায় আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মিষ্টি  শূন্য আসন  উপনির্বাচন  ১২ নভেম্বর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: