প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৫:৪৬ পিএম

নিজাম উদ্দিন প্রকাশ ওরফে নিজাম ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সমেয়র আলো
নিজাম উদ্দিন প্রকাশ ওরফে নিজাম ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সমেয়র আলো ফেনীতে পুলিশের অভিযানে ২৬টি মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন প্রকাশ ওরফে নিজাম ডাকাত (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিজাম উদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা (আদর্শ নগর) গ্রাম এলাকার বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশিম জানান, দেশের বিভিন্ন জেলায় নিজাম ডাকাতের নামে ২৬টি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/মহু