সরু গলি ও পানির স্বল্পতা, চার ঘণ্টা ধরে জ্বলছে চকবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি

2026-10-12T23:31:12+00:00
2026-10-12T23:31:12+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
সরু গলি ও পানির স্বল্পতা, চার ঘণ্টা ধরে জ্বলছে চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম 
আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চার ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। 

সোমবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ভবনটির ষষ্ঠ তলায় আগুন নেভাতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সরু গলি, পানির স্বল্পতা ও ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। রাত ১০টা পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।


এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, আগুন নেভানোর কাজে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। এ ছাড়া প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণের কাজে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। পরে সেখানে পৌঁছে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সরু গলি  পানির স্বল্পতা  জ্বলছে চকবাজার  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: