সান্তাহারে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির হুমকির অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ

2026-10-13T20:39:52+00:00
2026-10-13T20:39:52+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
সান্তাহারে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির হুমকির অভিযোগ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম 
সান্তাহার সরকারি কলেজ। ছবি : সংগৃহীত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহবুব, অন্তর, ছন্দাসহ পাঁচজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ অভিযোগ করেন। এদিকে, ভুক্তভোগীকে সুবিচারের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী সান্তাহার এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত ও ইভটিজিংয়ের শিকার হচ্ছিলেন। তাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশালীন ও ভিত্তিহীন পোস্ট, মন্তব্য এবং বার্তা ছড়িয়ে মানহানির চেষ্টা করা হয়।

অভিযোগে বলা হয়, এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অভিযুক্তরা ওই ছাত্রীর পথরোধ করেন। এ সময় তাকে প্রকাশ্যে ও গোপনে শ্লীলতাহানির হুমকি দেওয়া এবং ভয়ভীতি দেখানো হয়। এর আগেও অভিযুক্তদের বিরুদ্ধে কলেজের একাধিক ছাত্রীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার কারণে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।


অভিযোগের বিষয়ে মাহবুব বলেন, অভিযোগটি ভিত্তিহীন। তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এমন অভিযোগ দায়ের করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিয়াম হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/এনএন


  বিষয়:   সান্তাহার  কলেজ শিক্ষার্থী  শ্লীলতাহানি  হুমকি  অভিযোগ  আদমদীঘি  বগুড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: