বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে মেয়ের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর)

2026-10-13T21:39:39+00:00
2026-10-13T21:39:39+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে মেয়ের মৃত্যু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম 
বদলগাছী থানা। ছবি : সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় বাবার চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মণ্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মাঠে যায় সোহাগী। সোহেল মণ্ডল পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করার সময় মেয়েকে খেতের আইলে রাখা হয়েছিল। একপর্যায়ে একটি শিয়াল দেখে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে আলুর জমি চাষ করতে মাঠে যাওয়ার সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বাবা  চলন্ত পাওয়ার টিলার  মেয়ের মৃত্যু  বদলগাছী  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: