ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় নিজের পক্ষে লড়তে যুক্তরাজ্যের দুই আইনজীবীকে নিয়োগ দিতে চান সাংবাদিক ফারজানা রুপা। এ জন্য সুপ্রিম

2026-10-13T22:19:20+00:00
2026-10-13T22:19:20+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আইন-আদালত
ফারজানা রুপার পক্ষে লড়তে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১৯ পিএম 
সাংবাদিক ফারজানা রুপা। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় নিজের পক্ষে লড়তে যুক্তরাজ্যের দুই আইনজীবীকে নিয়োগ দিতে চান সাংবাদিক ফারজানা রুপা। এ জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব শফিক প্রয়োজনীয় অনুমতি দেওয়ার পদক্ষেপ নিতে বাংলাদেশ বার কাউন্সিলে চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া চিঠিতে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার্সের কিংস কাউন্সেল (কেসি) জনাথন প্রাইস ও নিকিলা কৌশিককে ফারজানা রুপার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলা পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।   

চিঠিতে বলা হয়, গত ১ অক্টোবর ওই দুই বিদেশি আইনজীবী ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করেছেন। তবে এখনো ওই আবেদনের বিষয়ে কোনও জবাব পাওয়া যায়নি। 

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর আইসিটি-বিডি (আইসিটি-২) মামলা নম্বর ০৫/২০২৬-এ আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। 


আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বাংলাদেশ বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনার অনুমতি দিতে পারেন। এ অনুমতি অযৌক্তিকভাবে আটকে রাখা উচিত নয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। 

মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে চলায় বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনার অনুমতি জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। 

চিঠির সঙ্গে বিদেশি আইনজীবীদের আবেদন ও ই-মেইলের অনুলিপি এবং ফারজানা রুপার পক্ষে ওকালতনামা সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ফারজানা রুপা  যুক্তরাজ্য  আইনজীবী 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: