পাখি আমদানির নামে শত শত কোটি টাকা পাচার!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

2026-10-14T02:21:05+00:00
2026-10-14T02:21:05+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
পাখি আমদানির নামে শত শত কোটি টাকা পাচার!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:২১ এএম 
ছবি : সংগৃহীত
পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

গত ১৭ সেপ্টেম্বর পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদক। ওই অভিযানে আমদানিকারকদের অতীতে আমদানি করা পাখির সংখ্যা, পাখি পরিদর্শনের প্রতিবেদন, আমদানিকারকদের দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্ট টিম। 

আকতারুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যক্তি পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আগে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানের ভিত্তিতেই এবার অনুসন্ধান শুরু হয়েছে। 


এর আগে বন অধিদফতরে পদায়ন ও বদলিতে ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের অভিযানে বিভিন্ন পদে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার তথ্য উঠে আসে। দুদকের প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের জন্য প্রথম শ্রেণির বিভাগীয় বন কর্মকর্তা পদে পদায়নে ৫০ লাখ টাকা, দ্বিতীয় শ্রেণির পদে ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির পদে ২০ লাখ টাকা নেওয়া হতো।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   পাখি আমদানি  কোটি টাকা  পাচার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: