বিশ্ব মান দিবস আজ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আজ ১৪ অক্টোবর, বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এ

2026-10-14T04:27:42+00:00
2026-10-14T04:27:42+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিবিধ
বিশ্ব মান দিবস আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:২৭ এএম 
ছবি : সংগৃহীত
আজ ১৪ অক্টোবর, বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’। বাংলায় এর ভাবার্থ ‘উন্নত বিশ্বের অভিন্ন লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

বিশ্বের তিনটি প্রধান মান সংস্থা—ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও), ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)—যৌথভাবে দিবসটি পালন করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সপ্তম লক্ষ্য—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্য অর্জনে জ্বালানি উৎপাদনের পাশাপাশি এর দক্ষ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জরুরি। সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত বিএসটিআই মোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ড প্রণয়ন করেছে।

সোলার প্যানেলের মান যাচাইয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে রয়েছে বিশেষ পরীক্ষাগার। সেখানে জার্মান প্রযুক্তির সান সিমুলেটরের সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সোলার প্যানেল পরীক্ষা করা যায়। আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ এবং উন্নত আলোক উৎস ও ক্যালিব্রেটেড যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পরীক্ষাগারটি সোলার প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান যাচাই করে।

বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে সংস্থাটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।


দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে বিএসটিআইয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিশ্ব মান দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: