মালদ্বীপকে হারিয়ে ফাইনালে সানজিদারা

খেলা

নিজেদের মাঠে শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে শক্তিশালী

2026-10-21T00:01:38+00:00
2026-10-21T00:01:38+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে সানজিদারা
‘সেরাটা দিয়ে দেশের সম্মান রাখতে চাই’: সানজিদা
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০১ এএম 
ছবি : সংগৃহীত
নিজেদের মাঠে শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ধারণা থাকলেও নিজেদের সেরাটা দিয়ে দেশের সম্মান ধরে রাখাই এখন দলের লক্ষ্য। এমন প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের তারকা হ্যান্ডবল খেলোয়াড় সানজিদা আক্তার।

ফাইনালের আগে মালদ্বীপকে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে বাংলাদেশ। ওই ম্যাচে একাই আট গোল করে ম্যাচসেরার স্বীকৃতি পান সানজিদা। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট এই খেলোয়াড় জানিয়েছেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচে করা ভুলগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। মালদ্বীপের বিপক্ষে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে মাঠে।

ফাইনালে নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়ে সানজিদা বলেন, দেশের মাটিতে খেলা হওয়ায় নিজেদের সম্মান ধরে রাখার তাগিদ তাদের আরও বেশি। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তারা। তবে শেষ পর্যন্ত ফল কী হবে, তা সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন এই হ্যান্ডবল তারকা।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতির পার্থক্যও তুলে ধরেছেন সানজিদা। তার মতে, ভারতীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও দীর্ঘমেয়াদি ক্যাম্পের সুযোগ পান। অন্যদিকে বাংলাদেশের ক্যাম্প চলে তুলনামূলক কম সময়ের জন্য। চার-পাঁচ মাসের প্রস্তুতিতে যতটা সম্ভব নিজেদের তৈরি করে নিতে হয় তাদের। এই সীমাবদ্ধতার মধ্যেও ভালো খেলার প্রত্যাশা তার।

ভারতকে অভিজ্ঞ ও শক্তিশালী দল হিসেবে দেখছেন বাংলাদেশের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবা জান্নাত শাম্মী। আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে প্রতিপক্ষকে কঠিন মনে করছেন তিনি। বাংলাদেশের খেলোয়াড়রা তুলনামূলক কম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান বলেও উল্লেখ করেন শাম্মী।

তবে ব্যবধান থাকলেও ভারতের বিপক্ষে ভালো লড়াই উপহার দিতে চান তারা। এক দিন ভারতকে হারানোর আত্মবিশ্বাসও রয়েছে শাম্মীর। আপাতত ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলাই বাংলাদেশের লক্ষ্য।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: