ঘরেই যেভাবে তৈরি করবেন হানি বাফেলো হট উইংস

সময়ের আলো ডেস্ক

ফিচার

আমরা বিকালের নাশতায় নানান পদ তৈরি করে থাকি। সেই নাশতায় যদি মজাদার হানি বাফেলো হট উইংস থাকে, তাহলে তো কথাই

2026-10-21T15:51:18+00:00
2026-10-21T15:52:58+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ফিচার
ঘরেই যেভাবে তৈরি করবেন হানি বাফেলো হট উইংস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ৩:৫২ পিএম
ঘরেই যেভাবে তৈরি করবেন হানি বাফেলো হট উইংস। ছবি : সংগৃহীত
আমরা বিকালের নাশতায় নানান পদ তৈরি করে থাকি। সেই নাশতায় যদি মজাদার হানি বাফেলো হট উইংস থাকে, তাহলে তো কথাই নেই। ঘরেই তৈরি করে নিতে পারেন সবার পছন্দের খাবারটি।

উপকরণ

চিকেন উইংস ১ কেজি
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
রসুন গুঁড়া ১ চা চামচ
পেঁয়াজ গুঁড়া ১ চা চামচ
পাপরিকা ১ চা চামচ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
তেল ১ টেবিল চামচ
বাফেলো হট সস আধা কাপ
মধু দেড় কাপ
মাখন ৩ টেবিল চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
ভিনেগার ১ চা চামচ
ওয়েস্টার সস ১ চা চামচ
লবণ ১ চা চামচ
হানি বাফেলো সসের জন্য
বাটার (মাখন) ২ টেবিল চামচ
হট সস আধা কাপ
রসুন কুচি ১ চা চামচ
সামান্য লবণ ও গোলমরিচ


প্রস্তুত প্রণালি
প্রথমে চিকেন উইংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টিস্যু দিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। একটি পাত্রে লবণ, গোলমরিচ গুঁড়া, রসুন গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, পাপরিকা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও সামান্য তেল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে চিকেন উইংসগুলো ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন, যাতে মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

এবার একটি প্যানে মাঝারি আঁচে মাখন গলিয়ে তাতে কুচি করা রসুন দিয়ে হালকা ভেজে নিন। এরপর হট সস, মধু, সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ২-৩ মিনিট নেড়ে রান্না করুন। সস কিছুটা ঘন ও চকচকে হয়ে এলে নামিয়ে রাখুন।

অন্যদিকে, একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে মেরিনেট করা চিকেন উইংসগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। উইংসের আকার অনুযায়ী রান্নার সময় কিছুটা কমবেশি হতে পারে। মুরগির মাংস ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত করুন।

এবার একটি পরিষ্কার প্যানে সামান্য মাখন গলিয়ে কুচি করা রসুন হালকা ভেজে নিন। এতে তৈরি করা বাফেলো সসের সঙ্গে মধু, চিলি ফ্লেক্স, সামান্য ভিনেগার ও ওয়েস্টার সস মিশিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এরপর ভেজে রাখা গরম চিকেন উইংসগুলো সসের মধ্যে দিয়ে ভালোভাবে টস করুন, যাতে প্রতিটি উইংসে সমানভাবে সস লেগে যায়।

সবশেষে প্যান থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার হানি বাফেলো হট উইংস। চাইলে মেয়োনিজ বা গার্লিক ডিপ দিয়ে পরিবেশন করতে পারেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   হানি বাফেলো হট উইংস  রেসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: