প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম
যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। ছবি : সময়ের আলোযাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জের দিকে যাত্রা শুরু করেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করে। পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। বিড়ম্বনায় পড়েন ট্রেনের শত শত যাত্রী।
খবর পেয়ে আখাউড়া থেকে ট্রেনের রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
স্টেশন মাস্টার জানান, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে ট্রেনটি থাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিলম্বের জন্য কোনো যাত্রী যাত্রা বাতিল করতে চাইলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান স্টেশন মাস্টার।
সময়ের আলো/আতা