রিয়াদে ড্রোন ভূপাতিত করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চারটি ড্রোন রিয়াদ ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।বৃহস্পতিবার (২২ অক্টোবর)

2026-10-22T19:58:34+00:00
2026-10-22T20:15:51+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদে ড্রোন ভূপাতিত করেছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৮:১৫ পিএম
হুতি বিদ্রোহীদের চারটি ড্রোন রিয়াদ ও মদিনায় ভূপাতিত করা হয়েছে। সংগৃহীত ছবি
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চারটি ড্রোন রিয়াদ ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে জানিয়ে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, রিয়াদ ও মদিনা অঞ্চলে ড্রোনগুলো আটকানো ও ধ্বংস করা হয়।     

গত জুলাই থেকে সৌদি ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি প্লেন অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ওই প্লেনে ইরান থেকে হুতি নেতারা ফিরছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুতিরা সৌদিতে হামলা চালায়। তারা দেশটির বিমানবন্দর ও তেল পরিশোধনাগারকে টার্গেট করে।  

অপরদিকে সৌদি জোট হুতিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি নতুন অভিযান শুরু করেছে। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ।      


আর হুতিরা নিয়মিতভাবে সৌদিতে হামলা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে সৌদি আরব অভিযোগ করেছে ইয়েমেনের এ সশস্ত্র গোষ্ঠী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে হুতিরা এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে। 

তারা বলেছে, মক্কা ও মদিনায় হামলার যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হচ্ছে এগুলো ‘ঘৃণ্য মিথ্যাচার’। 

হামলা ও পাল্টা হামলার মধ্যে হুতিরা সৌদির আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে। তারা হুমকি দিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদির আর কোথাও বিমান চলতে পারবে না। এরইমধ্যে গতকাল দাম্মাম বিমানবন্দরে হামলা করে হুতিরা। এতে দুজন নিহত হয়েছেন।  


সময়ের আলো/ইউএমএইচ    


  বিষয়:   রিয়াদ  মদিনা  ড্রোন  ভূপাতিত  সৌদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: