ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন!

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নে পশ্চিমবাগ এলাকার বানিয়াচং শিবপাসা সড়কের পাশে একটি পুকুরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগ নিয়ে সংবাদ

2026-10-22T21:06:45+00:00
2026-10-22T21:06:45+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন!
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম 
ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগ। ছবি : সময়ের আলো
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নে পশ্চিমবাগ এলাকার বানিয়াচং শিবপাসা সড়কের পাশে একটি পুকুরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরও কার্যক্রম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমের কারণে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় আমির হোসেনের একটি পুকুরের চারপাশে টিনের বেড়া দিয়ে ঘেরা স্থানে দিন-রাত পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের সময় নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ ছাড়া ব্যাটারি পোড়ানোর পর অবশিষ্ট বর্জ্য ও রাসায়নিক পদার্থের কারণে মাটি ও পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলেও কার্যক্রম বন্ধে দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আজমিরীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, আজমিরীগঞ্জ থানার তদন্ত অনুযায়ী, ঘটনাস্থলটি বানিয়াচং থানার আওতাধীন। এটি আজমিরীগঞ্জ থানার সীমানা থেকে প্রায় এক-চতুর্থাংশ মাইল পূর্ব দিকে। বিষয়টি বানিয়াচংয়ের ইউএনওকে জানানো হয়েছে।

অন্যদিকে, বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাব হোসাইন বলেন, এ বিষয়ে বানিয়াচং থানাকে অবহিত করা হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, ঘটনাস্থলে একদিন অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রশাসনের বিভিন্ন দফতর বিষয়টি অবগত হওয়ার পরও সীসা উৎপাদনের কার্যক্রম বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেই কেন? তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, কার্যক্রমের বৈধতা যাচাই এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   আজমিরীগঞ্জ  শিবপাসা  বানিয়াচং  সড়ক  ব্যাটারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: