মসজিদে নববীতে নির্মিত হচ্ছে ইতিকাফের স্থায়ী কক্ষ

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

রমজানের শেষ দশকে ইতিকাফ পালন মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র ইবাদত। এই সময় মুসল্লিরা ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন

2026-10-22T23:32:27+00:00
2026-10-22T23:32:27+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ইসলাম
মসজিদে নববীতে নির্মিত হচ্ছে ইতিকাফের স্থায়ী কক্ষ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
রমজানের শেষ দশকে ইতিকাফ পালন মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র ইবাদত। এই সময় মুসল্লিরা ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন থাকেন, বিশেষ করে মদিনার মসজিদে নববীর মতো মহিমান্বিত স্থানে হাজার হাজার মুসল্লির জন্য ইতিকাফের ব্যবস্থা করতে পরিকল্পিত অবকাঠামো ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অপরিহার্য। সেই লক্ষ্যেই এবার বড় পরিবর্তন আসছে। মসজিদে নববীতে ইতিকাফের জন্য স্থায়ী কক্ষ নির্মাণের কাজ চলছে। 

নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের বরাতে জানা গেছে, নতুন ব্যবস্থায় প্রতি বছর তাঁবু স্থাপন ও খুলে ফেলার প্রয়োজন আর থাকবে না। স্থায়ী কাঠামো তৈরি হয়ে গেলে ইতিকাফের ব্যবস্থাপনা আরও সহজ, সুশৃঙ্খল ও স্থায়ী রূপ পাবে।

নতুন এই ব্যবস্থাপনায় প্রচলিত অস্থায়ী তাঁবুর পরিবর্তে স্থায়ী কাঠামো ব্যবহার করা হবে। ফলে প্রতি বছরের তাঁবু স্থাপন-অপসারণের ঝামেলা কমবে এবং ইতিকাফের পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হবে। নির্মাণস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, মসজিদের একটি অংশের চারপাশে সাদা প্রতিবন্ধক বসানো হয়েছে। 

সেগুলোতে মসজিদের লোগোর পাশাপাশি কাজ চলার বার্তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ওপরে একটি টাওয়ার ক্রেন দাঁড়িয়ে আছে। ছাদের অংশে স্টিলের কাঠামোর ভেতর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজ চলছে। কাছেই এক শ্রমিক ঝালাইয়ের কাজে ব্যস্ত। ছাদের নিচে খোদাই করা পাথরের সারির ফাঁক দিয়ে তারও টানা হচ্ছে। স্থায়ী কক্ষ তৈরি হয়ে গেলে আরও নিরাপদ ও সুবিধাজনক পরিবেশে মুসল্লিরা ইবাদতে মনোযোগ দিতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মালয়েশিয়ায় সিরাত বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন
মালয়েশিয়ায় রাসুলুল্লাহ (সা.)-এর সিরাত বিষয়ে তৃতীয় আন্তর্জাতিক সামা জামে তিরমিজি ও শামায়েলে তিরমিজির আয়োজন করা হয়েছে। মালয়েশিয়ার পুত্রা মসজিদে আগামী ১৩ থেকে ২৩ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি প-িত ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেবেন। 

আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আবু বকর আহমদ, বাহরাইনের শায়খ ড. নাজি বিন রশিদ আল-আরাবি এবং ইয়েমেনের শায়খ ড. ইয়াসির আল-আদানিসহ বিশিষ্ট আলেমদের। অনুষ্ঠানের সমাপনী আয়োজনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমেরও উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের ধর্মবিষয়কমন্ত্রী ড. জুলকিফলি হাসান জানান, আগের আয়োজনগুলোতে সন্তোষজনক অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারও হাজারো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইনশাআল্লাহ, বিশে^র বিভিন্ন দেশের আলেমদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় আলেমরাও এই সমাবেশে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর সমাপনী ঘোষণা করবেন। জুলকিফলি মালয়েশিয়ার নাগরিকদের, বিশেষ করে দেশটির ফেডারেল প্রশাসনিক কেন্দ্রের আশপাশে বসবাসকারীদের এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে অনুষ্ঠানটি অনলাইনেও সম্প্রচার করা হবে। আমরা আশা করি, এ বছরের সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা নতুন রেকর্ড গড়বে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরের ধর্মবিষয়ক বিভাগ আয়োজিত এই কর্মসূচির সমন্বয় করছে মালয়েশিয়ার ইসলামি দাওয়াহ ফাউন্ডেশন (ইয়াদিম)। সহযোগিতায় রয়েছে দেশটির ইসলামি উন্নয়ন বিভাগ (জাকিম), ফেডারেল টেরিটরিজ ইসলামি ধর্মীয় পরিষদ এবং পেরবাদানান পুত্রজায়া। (সূত্র : বারনামা ডটকম)।


পথ পরিষ্কারে পুরস্কার
রাস্তায় পথ চলতে গিয়ে অনেক সময় কষ্টদায়ক বস্তু নজরে পড়ে, কিন্তু অনেকেই মনে করি এটা তো দায়িত্বশীলদের কাজ, তারা করবে। আসলে এটা প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব। ঈমানেরও দাবি এটি। 

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে, এসবের মধ্যে সর্বোত্তম শাখা “লা-ইলাহা ইল্লাল্লাহ” বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া’ (মুসলিম : ৩৫)। 

আল্লাহর রাসুল (সা.) একবার আবু জর গিফারি (রা.)-কে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন- ‘মানুষের চলাচলের পথ থেকে পাথর, কাঁটা, হাড্ডি সরানো ইত্যাদিতেও রয়েছে সদকার সওয়াব।’ (তিরমিজি : ১৯৫৬)

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মসজিদে নববী  ইতিকাফ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: