প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩১ এএম
১৫ সেপ্টেম্বর, ২০২৬-এ প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র, যেখানে হরমুজ প্রণালীতে একটি ঘটনার পর পানামার পতাকাবাহী ক্ষতিগ্রস্ত তেল ট্যাঙ্কার ‘এল গাইয়া’-কে দেখানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি মাসে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজে অন্তত ২৮টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এতে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নৌপথটিতে হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টিতে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) প্রকাশিত তথ্যের সঙ্গেও এই হিসাবের মোটামুটি মিল রয়েছে। সংস্থাটি যুদ্ধ শুরুর পর থেকে মোট ১২০টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে।
তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি হামলার খবর পেয়েছে। সংস্থাটি বলেছে, সব হামলার তথ্য প্রতিবেদনভুক্ত না-ও হতে পারে।
আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব বলছে, সংঘাত চলাকালে বিশ্বের ৯০০টির বেশি সুপারট্যাংকারের বহরের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে।
সময়ের আলো/জেডি