আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, রয়েছে চুক্তির সম্ভাবনাও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিও হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-10-25T08:19:00+00:00
2026-10-25T08:19:00+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ডোনাল্ড ট্রাম্প
আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, রয়েছে চুক্তির সম্ভাবনাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৯ এএম 
তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিও হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিও হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ অক্টোবর) তিনি বলেন, হামলার সময় সম্পর্কে কিছু জানাতে চান না। ইরান চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি। তবে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জয় হবে বলে দাবি করেন ট্রাম্প।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চেয়েছেন। তিনি জানান, অনেক ইরানি নাগরিকের খাবার কেনার সামর্থ্যও নেই। যুদ্ধ এবং তেল রফতানি ও বাণিজ্যে বিধিনিষেধের কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তেহরান।


তবে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন কোনো প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছে তেহরানের একটি সূত্র। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইরান বলে দাবি করেছে সূত্রটি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আগে জানানো সাতটি শর্তেই দেশটি অনড় রয়েছে।

এর আগে জুনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর চুক্তির আলোচনা শুরুর লক্ষ্যে পাকিস্তান ও কাতার অন্তর্বর্তী সমঝোতায় মধ্যস্থতা করেছিল।

সূত্র : শাফাক নিউজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   আজই  ইরান  হামলা  যুক্তরাষ্ট্র  চুক্তি  সম্ভাবনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: