বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রমজান

2026-10-25T11:30:28+00:00
2026-10-25T11:30:28+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম 
রমজান আলী। ছবি : সময়ের আলো
ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রমজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় থানায় ভিড় করছেন ভুক্তভোগীরা। এখন পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।

রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ব্যবসায় বেশি লাভের আশ্বাস দিয়ে রমজান আলী শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।


রমজান আলীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর তার কাছে টাকা পাওনা রয়েছে—এমন ব্যক্তিরা থানায় আসতে শুরু করেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীদের আশঙ্কা, পাওনা টাকা ফেরত না পেলে তাদের অনেকেই আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হারিয়ে অনেকে সর্বস্বান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে তারা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম জানান, রমজান আলীকে গ্রেফতারের পর থেকেই সাধারণ মানুষ থানায় এসে তার কাছে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ  গ্রেফতার ১ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: