প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম
চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : সময়ের আলোকুড়িগ্রামে সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকার ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনী ও প্যান্টের কাপড়সহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত এক সপ্তাহে এসব অভিযান চালায়। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান এবং একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই