প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১১:৪১ এএম
সচল বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সময়ের আলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর সচল হয়েছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। রোববার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ। তিনি জানান,
দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়ায় সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
আরও পড়ুন
দীর্ঘ আট দিনের ছুটি শেষে আজ ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে এই সময়ে দুইদেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
সময়ের আলো/জোই