গোপালগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে সড়কে পিকআপচাপায় ভ্যানে থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছেন।রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের উপরে এ ঘটনা

2026-10-25T16:19:42+00:00
2026-10-25T16:19:42+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম 
ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে সড়কে পিকআপচাপায় ভ্যানে থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের উপর গোপালগঞ্জগামী মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) মুকসুদপুরগামী অটোভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানে থাকা বাবা-মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   গোপালগঞ্জ  পিকআপচাপা  বাবা-মেয়ে  গোপালগঞ্জ  ঢাকা-খুলনা মহাসড়ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: