ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার

2026-10-25T14:46:16+00:00
2026-10-25T14:46:16+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম 
চায়না গুলিসহ গ্রেফতার শামিম মিয়া। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামিম মিয়া উপজেলার বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন শামিম। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নিয়ে জয়নগর বাজারে যান তিনি।

এ সময় ওই এলাকার বাসিন্দা ও ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্টগ্রামে রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ)-এ কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসানের নজরে আসে চার্জার ও গুলিগুলো। তিনি শামিমের কাছে সেগুলো কোথায় পেয়েছেন জানতে চান। জবাবে শামিম জানান, খিরনাল গ্রামে লাইটিংয়ের কাজ শেষে ফেরার পথে রাস্তার পাশে এগুলো পড়ে থাকতে দেখে তুলে নিয়েছেন।


পরে মাহমুদুল হাসান বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করা হয় এবং শামিম মিয়াকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, জয়নগর এলাকায় বেড়াতে আসা পুলিশ সদস্য মাহমুদুল হাসান ওই যুবকের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিম মিয়াকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় শামিম মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  রাউন্ড চায়না গুলি  যুবক গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: