কক্সবাজারে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেওয়া হলো রিসোর্ট

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন

2026-10-26T21:02:48+00:00
2026-10-26T21:09:17+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে উদ্বোধনের আগেই গুঁড়িয়ে দেওয়া হলো রিসোর্ট
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৯:০৯ পিএম
মেরিন ড্রাইভে তারকা মানের সি-পার্ল হোটেলের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়। সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর মেরিন ড্রাইভ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ও উখিয়া উপজেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনেই নির্মাণাধীন একটি চারতলা রিসোর্ট ভবন ভেঙে ফেলা হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে মেরিন ড্রাইভে তারকা মানের সি-পার্ল হোটেলের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ, কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি এবং সচিব (উপসচিব) সানজিদা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনানী এলাকায় অবস্থিত ভবনটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছিল। গত ২৬ সেপ্টেম্বর ভবনটিকে কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছিল কউক। 

তবে ভবনটির মালিকপক্ষ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি জানান, পর্যায়ক্রমে ওই এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভবনটির মালিকানা রয়েছে এসএস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাছে। প্রায় এক বছর আগে ভবনটির নির্মাণকাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। 

ধারণা করা হচ্ছে, ভবনটি হোটেল কিংবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল।

কউক সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের আগে প্রয়োজনীয় নকশা অনুমোদন এবং নির্মাণের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে ভবনটির কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি নির্মাণকাজ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   কক্সবাজার  রিসোর্ট  উদ্বোধন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: