২৭ লাখের বেশি ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ২৭ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, মোট ভোটের

2026-10-28T12:11:30+00:00
2026-10-28T12:11:30+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
২৭ লাখের বেশি ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ২৭ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, মোট ভোটের ৫৫ দশমিক ৪ শতাংশ গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এগিয়ে রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

‘টাইমস অব ইসরায়েল’র প্রতিবেদনে বলা হয়েছে, গণনা করা বৈধ ভোটের মধ্যে লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হার ২১ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।


অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৭ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টকে পেছনে ফেলে নাফতালি বেনেটের টুগেদার জোট ৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

তবে এসব ফল প্রাথমিক। ভোট গণনা অব্যাহত থাকায় দল ও জোটগুলোর প্রাপ্ত ভোটের হার এবং অবস্থানে পরিবর্তন আসতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ২৭ লাখ  ভোট গণনা  নেতানিয়াহু  লিকুদ পার্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: