হাজার গোলের আরও কাছে রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খুলুদের

2026-10-30T09:32:10+00:00
2026-10-30T09:32:10+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
খেলা
১৫ মিনিটে হ্যাটট্রিক
হাজার গোলের আরও কাছে রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩২ এএম 
পেশাদার ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। ছবি : সংগৃহীত
মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে আল নাসরের ৫-৩ গোলের জয়ে তিনটি গোলই করেছেন পর্তুগিজ সুপারস্টার। এতে পেশাদার ক্যারিয়ারে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদের আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল নাসর। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে এগিয়ে যায় আল খুলুদ। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল সমতা ফেরানোর পর ৩৮ মিনিটে সাদিও মানে নাসরকে এগিয়ে নেন। বিরতির আগে ইনজুরি সময়ে আবারও সমতা ফেরান ডমিঙ্গেজ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল নাসর। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এর মধ্যে দুটি গোল সতীর্থের পাস থেকে এবং অন্যটি হেডে করেন তিনি। শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল করে ব্যবধান কমান ডমিঙ্গেজ।


এটি আল নাসরের জার্সিতে রোনালদোর সপ্তম এবং পেশাদার ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিক ৬২টি।

পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা রোনালদোর গোল এখন ৯৮৫টি। ৯৩৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি। অর্থাৎ দুই তারকার ব্যবধান ৪৯ গোল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, দলের দুর্দান্ত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে অবদান রাখতে পেরে আনন্দিত!’

এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আল কাদসিয়া।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাজার গোল  রোনালদো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: