রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ওলেশকি শহর থেকে শত শত বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত শহরটি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের বহনকারী

2026-10-31T18:12:41+00:00
2026-10-31T18:12:41+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার দখলে থাকা ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম 
ওলেশকি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন। ছবি : সংগৃহীত
রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ওলেশকি শহর থেকে শত শত বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত শহরটি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের বহনকারী চারটি উড়োজাহাজ শনিবার বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলে পৌঁছেছে। সেখান থেকে কয়েক ঘণ্টার মধ্যে তাদের ইউক্রেনের ভূখণ্ডে নেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের সংসদ সদস্য ডেভিড আরাখামিয়া।

আরাখামিয়া জানান, ওলেশকির বাসিন্দাদের নিয়ে চারটি উড়োজাহাজ গোমেলে অবতরণ করেছে। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে উদ্ধারকর্মী, চিকিৎসক দল ও রেড ক্রসের স্বেচ্ছাসেবকেরা তাদের স্বাগত জানান।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতির আওতায় এই বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। বিরল এই আঞ্চলিক যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয়েছে এবং রোববার পর্যন্ত তা চলার কথা।

বছরের পর বছর ধরে চলা সংঘাতের কারণে ওলেশকিতে খাবার ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বাসের বহরে করে শহরটির বাসিন্দাদের দীর্ঘ যাত্রা শুরু হয়। আনুমানিক দুই হাজার বাসিন্দাকে ইউক্রেন বা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে যাওয়ার অথবা পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসামগ্রী সরবরাহের নিশ্চয়তা নিয়ে শহরেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।


তবে কতজন বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা রাশিয়া বা ইউক্রেন—কোনো পক্ষই জানায়নি। শুক্রবার মেলানিয়া ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই মানবিক বহরের মাধ্যমে নিরাপদে ৭৫০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হতে পারে।

রাশিয়ার মানবাধিকারবিষয়ক ন্যায়পাল এবং উদ্ধার অভিযানের প্রধান প্রতিনিধি ইয়ানা লানত্রাতোভা জানিয়েছেন, যারা রাশিয়ায় বসবাস করতে চান, তাদেরও বাসে করে নিয়ে যাওয়া হয়েছে।

মেলানিয়া ট্রাম্পের ভূমিকার পাশাপাশি পোপ চতুর্দশ লিওও রাশিয়া ও ইউক্রেনের নেতাদের প্রতি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাশিয়া  দখল  ওলেশকি  বাসিন্দা  ইউক্রেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: