আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাহরাইনের রাজধানী মানামায় নিরাপত্তাবিষয়ক ফোরাম ‘মানামা ডায়ালগে’ সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল-খুরেইজি বলেছেন, আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে

2026-10-31T18:54:19+00:00
2026-10-31T18:54:19+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম 
বাহরাইনে মানামা ডায়ালগ নিরাপত্তা ফোরাম। ছবি : সংগৃহীত
বাহরাইনের রাজধানী মানামায় নিরাপত্তাবিষয়ক ফোরাম ‘মানামা ডায়ালগে’ সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল-খুরেইজি বলেছেন, আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার দেশ। তিনি সতর্ক করে বলেন, অঞ্চলটি এখন সংকটময় সন্ধিক্ষণে রয়েছে। সংঘাতের বিস্তার সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আল-খুরেইজি বলেন, ‘অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিরোধগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং উত্তেজনা প্রশমনে ভ্রাতৃপ্রতিম দেশ ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সৌদি আরব।’


তিনি আরও বলেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগও নিচ্ছে রিয়াদ। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রতিরক্ষা অংশীদারত্ব সম্প্রসারণ।

ইয়েমেন ও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের কর্মকাণ্ডেরও নিন্দা জানান আল-খুরেইজি। তার অভিযোগ, গোষ্ঠীটি বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, নৌ চলাচলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে এবং ইয়েমেনে রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   আঞ্চলিক সংকট  নিরসন  কূটনৈতিক প্রচেষ্টা  সৌদি আরব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: