ইরানে মার্কিন হামলা, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপের উপকূলে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। এতে দুই জেলে উদ্ধার হয়েছেন। তাদের

2026-10-31T18:21:27+00:00
2026-10-31T18:38:53+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মার্কিন হামলা, নিখোঁজ ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপের উপকূলে দুটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ উঠেছে। এতে দুই জেলে উদ্ধার হয়েছেন। তাদের একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে কেশম দ্বীপের মাসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরমোজগান প্রদেশের কর্মকর্তারা।

প্রদেশটির গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপপ্রধান আহমাদ নাফিসি জানান, প্রতিটি নৌকায় দুজন করে মোট চারজন জেলে ছিলেন। মার্কিন বাহিনী নৌকা দুটিতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।


হামলার পর দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজনের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  

সূত্র : আল জাজিরা 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  কেশম দ্বীপ  উপকূল  মার্কিন হামলা  নিখোঁজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: