প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম
আটক লুৎফর রহমান। ছবি : সময়ের আলোকুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ লুৎফর রহমান (৩৪) নামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার খড়িবাড়ি বাজারের মাদরাসা মোড় এলাকায় তার কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, খড়িবাড়ি বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে অবস্থিত লুৎফর রহমানের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লুৎফর রহমান ফুলবাড়ী জাসাসের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার আলী ওরফে ইমান আলী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন।
সময়ের আলো/জোই