আইআইইউসি শিক্ষার্থী মাইশা হত্যা, ঘাতক লরি চালক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার প্রধান আসামি ও ঘাতক লরি চালক মো.

2026-11-06T10:07:35+00:00
2026-11-06T10:07:35+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
আইআইইউসি শিক্ষার্থী মাইশা হত্যা, ঘাতক লরি চালক গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম 
লরি চালক রিয়াজ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাত সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার প্রধান আসামি ও ঘাতক লরি চালক মো. রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের আইআইইউসি সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি লরির ধাক্কায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিনিবাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুসফিরাত।

সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর পর পরই ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। ন্যায়বিচারের দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং সংলগ্ন রেলপথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং চালককে দ্রুততম সময়ে গ্রেফতারসহ শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দেন। পুলিশ সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করে নেন।


শিক্ষার্থীদের দাবির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযান জোরদার করে। ঘটনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নোয়াখালী সদর থানার বাটিরটেক গ্রামের মো. আবু তাহেরের ছেলে অভিযুক্ত চালক মো. রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার রিয়াজের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা রজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সময়ের আলো/জোই
  বিষয়:   আইআইইউসি শিক্ষার্থী  মাইশা হত্যা  ঘাতক  লরি চালক  রিয়াজ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: