মির্জাপুরে সারের ডিলারশিপে স্বজনপ্রীতির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর আপন ভাতিজা, অধিকাংশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সারের নতুন

2026-11-06T09:05:57+00:00
2026-11-06T09:05:57+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
মির্জাপুরে সারের ডিলারশিপে স্বজনপ্রীতির অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:০৫ এএম 
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর আপন ভাতিজা, অধিকাংশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সারের নতুন ডিলার নিয়োগ পেয়েছেন। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির পাশাপাশি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধেও অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে।

জানা যায়, গত ৭ অক্টোবর বুধবার টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার সারের ডিলারদের নতুন তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকে সার ডিলারের অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ডিলার নিয়োগে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন সার ডিলার বঞ্চিতরা।

বানাইল ইউনিয়ন ওলামাদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন টিটু ফেসবুকে লিখেছেন, যার কোনো দোকান নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, কোনো গুদাম ঘর নাই সে কীভাবে সারের ডিলার পায়।

মির্জাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জুবায়েদ ইসলাম নিঝুম ফেসবুকে দুটি পোস্ট করেছেন। একটিতে লিখেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সরকারি সারের ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু এখানে (মির্জাপুর) এমপির ভাতিজা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ছেলে বিএনপির লোকজন ও নিকট আত্মীয়রা স্থান পেয়েছে।

এদিকে মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সোহেল তাজ ফেসবুকে পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে সারের ডিলারটা পাইলাম না, বিএনপির শরিকদল হিসেবে ১৪টি ইউনিয়নের মাঝে ১টি ইউনিয়নে আবেদন করেছিলাম। কিন্তু এমপি সাব ন্যূনতম মূল্যায়ন করল না।

সার ডিলারের তালিকা ও জানা যায়, ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে সারের নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মির্জাপুর উপজেলায় সারের ডিলারশিপ পেতে ১১২ জন আবেদন করে। সেখান থেকে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা যাচাই-বাচাই করে টাঙ্গাইল জেলায় ৪৫ জনের নাম পাঠান।


পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের চূড়ান্ত নিয়োগ তালিকায় যারা সারের ডিলারশিপ পেয়েছেন তারা হলেন, টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর আপন ভাতিজা মির্জাপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান সিদ্দিকী, উয়ার্শী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলীর ছেলে আলিফ, বানাইল ইউনিয়নে পেয়েছেন মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাফার স্ত্রী আফরোজা সীমা, আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমরান খান, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাজলু মিয়া, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন সম্রাটের ছেলে জুবায়েদ হাসান পিপু, মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, আজগানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজালুর রহমান দুলালের ছেলে গোলাম রব্বানীসহ অধিকাংশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এবং তাদের পরিবারের সদস্যরা সারের ডিলারশিপ পেয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, ১১২ জনের মধ্যে যাচাই বাছাই করে এমপি মহোদয়ের নিকট পাঠানো হয়েছিল। পরে তার সুপারিশ থাকার কারণে সারের ডিলার প্রদান করা হয়েছে। তবে কে কোন দলের সেই বিষয়ে আমার জানার কথা নয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   টাঙ্গাইল  মির্জাপুর  সারের ডিলারশিপ  স্বজনপ্রীতি  অভিযোগ  এমপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: