সিনেটর আব্দুল এল-সায়েদের অ্যাকশন কমিটি ‘হাবিবি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নির্বাচিত হওয়ার পর ‘হাবিবি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ। এ ধরণের

2026-11-07T18:37:21+00:00
2026-11-07T18:37:21+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিনেটর আব্দুল এল-সায়েদের অ্যাকশন কমিটি ‘হাবিবি’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ । ছবি : সংগৃহীত
নির্বাচিত হওয়ার পর ‘হাবিবি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ। এ ধরণের রাজনৈতিক অ্যাকশন কমিটিকে সংক্ষেপে প্যাক বলা হয়। মূলত প্যাক বলতে সংগঠন বা সংস্থাকে বোঝানো হয়, যারা রাজনৈতিক ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ এবং খরচ করে থাকে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী হাবিবি প্যাকটি এল-সায়েদের স্পন্সর করা একটি লিডারশিপ প্যাক। এ ধরনের কমিটি একজন রাজনীতিকের নিজস্ব নির্বাচনী ক্যাম্পেইন থেকে আলাদা।

হাবিবি একটি আরবি শব্দ। যার অর্থ ‘আমার প্রিয়’ অথবা ‘আমার প্রিয়জন’। এল-সায়েদ যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তখন হাবিবি শব্দটি বেশ কয়েকবার ব্যবহার করেছেন। এরমধ্যে নির্বাচনে জয়ের ভাষণেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে হাবিবি হিসেবে ডেকেছিলেন তিনি।

ওই ভাষণে এল সায়েদ জেডি ভান্সকে উদ্দেশ্য করে বলেন, ‘জেডি, হাবিবি, অত্যন্ত আনন্দের আয়রনি হলো, সাংবিধানিকভাবে আগামী জানুয়ারিতে আমাকে শপথ পড়ানোর জন্য আপনি বাধ্য।’


প্রসঙ্গত, আব্দুল এল-সায়েদ মিসরীয় অভিবাসীদের সন্তান। তিনি গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।

নির্বাচনের আগে এল-সায়েদের সমালোচনা করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাকে তারা কোনো প্রমাণ ছাড়া ‘জিহাদি’ হিসেবেও ডেকেছেন।

আর এ কারণেই এল-সায়েদ নির্বাচনে জয়ের পর বলেন, যে জেডি ভান্স তাকে নিয়ে এত সমালোচনা করেছেন। এখন সেই ভান্সকেই তাকে শপথ পড়াতে হবে।

সূত্র: আলজাজিরা

সময়ের আলো/এসকে

  বিষয়:   সিনেটর  আব্দুল এল-সায়েদ  অ্যাকশন  কমিটি  ‘হাবিবি’  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: