ছাত্রদল নেতাসহ হত্যা মামলার আসামিদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের কাউনিয়ায় মাদরাসার সুপার ও এনজিও কর্মী ফখরুল আলম ওরফে রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনু মিয়াসহ গ্রেফতার তিন আসামিকে

2026-11-07T22:10:11+00:00
2026-11-07T22:10:53+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রদল নেতাসহ হত্যা মামলার আসামিদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম  আপডেট: ০৭.১১.২০২৬ ১০:১০ পিএম
হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনু মিয়াসহ গ্রেফতার তিন আসামিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা। ছবি : সংগৃহীত
রংপুরের কাউনিয়ায় মাদরাসার সুপার ও এনজিও কর্মী ফখরুল আলম ওরফে রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনু মিয়াসহ গ্রেফতার তিন আসামিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনরা। শুক্রবার (৭ নভেম্বর) রংপুর আদালত প্রাঙ্গণে আসামিদের হাজির করার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা।

গ্রেফতার মজনু মিয়া (৩২) কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়া এলাকার বাসিন্দা এবং কুর্শা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ মামলায় গ্রেফতার অন্য দুজন হলেন একই এলাকার লুৎফর রহমান (৪০) ও রিপন মিয়া (৩০)। তারাও মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ তিন আসামিকে আদালতে হাজির করে। এ সময় আগে থেকেই আদালত প্রাঙ্গণে অবস্থান নেওয়া নিহতের স্বজন ও স্থানীয় লোকজন আসামিদের দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন। পরে পুলিশি পাহারায় আসামিদের আদালতে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের রিমান্ড ও জামিনসংক্রান্ত শুনানি হওয়ার কথা থাকলেও পরবর্তী শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে গত ১৯ অক্টোবর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে প্রকাশ্য দিবালোকে ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি এনজিও কর্মী হওয়ার পাশাপাশি একটি মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, জমি জবরদখলের বিরুদ্ধে বিএনপি নেতাদের কাছে অভিযোগ করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আখতার বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে গত ৫ নভেম্বর রাতে লক্ষ্মীপুর থেকে মামলার প্রধান আসামি মজনু মিয়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

নিহতের স্বজনদের দাবি, প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দ্রুত তদন্ত শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আফতাব হোসেনে সাথে যোগাযোগ করার চেষ্টা করে কোন মতামত পাওয়া যায়নি।

এদিকে আদালত প্রাঙ্গণে আসামিদের লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নেয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ছাত্রদল  নেতা  গ্রেফতার  আসামি  জুতা  নিক্ষেপ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: