প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
বাবু হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : সময়ের আলোনরসিংদীতে আলোচিত আবদুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন পলাতক থাকার পর হবিগঞ্জের মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর আবদুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন মামলার প্রধান আসামি আবু লাল। তাকে গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।
এর আগে নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এবং ঢাকার ধানমন্ডিতে অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আবু লালের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মামলার তদন্ত দ্রুত শেষ করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এমকে