চ্যাটজিপিটিতে কথোপকথনের নিরাপত্তা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

চ্যাটজিপিটির কথোপকথনের তথ্য কতটা নিরাপদ— এই প্রশ্নটি এখন প্রযুক্তিপ্রেমী ও সাধারণ ব্যবহারকারীদের মনে নতুন করে দেখা দিচ্ছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা

2026-11-08T14:04:33+00:00
2026-11-08T14:04:33+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
প্রযুক্তি
চ্যাটজিপিটিতে কথোপকথনের নিরাপত্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:০৪ পিএম 
ছবি : সংগৃহীত
চ্যাটজিপিটির কথোপকথনের তথ্য কতটা নিরাপদ— এই প্রশ্নটি এখন প্রযুক্তিপ্রেমী ও সাধারণ ব্যবহারকারীদের মনে নতুন করে দেখা দিচ্ছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্যারামিটার’-এর গবেষকরা চ্যাটজিপিটিতে একটি (পি১ শ্রেণির) নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন। ওপেনএআইয়ের বাগ বাউন্টি কর্মসূচির আওতায় এই ত্রুটি ধরা পড়ে, যা প্রতিষ্ঠানটির বিবেচনায় সর্বোচ্চ মাত্রার ঝুঁকি।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশেষ কায়দায় তৈরি একটি ক্ষতিকর লিংক ই-মেইল, বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ছড়িয়ে চ্যাটবটটিতে ক্ষতিকর কোড চালু করা যেত। এই লিংক ব্যবহারের জন্য ব্যবহারকারীকে নতুন করে কোনো সফটওয়্যার ইনস্টল বা সাইন-ইন করতে হতো না। কেবল লিংকে প্রবেশ করে চ্যাটজিপিটির ‘প্রিভিউ’ বাটনে একবার ক্লিক করলেই ক্ষতিকর কোডটি সক্রিয় হয়ে যেত।

এই ত্রুটির কারণে হ্যাকাররা ব্যবহারকারীর পর্দায় প্রদর্শিত তথ্য চুরির পরিবর্তে চ্যাটজিপিটির নিজস্ব সাইন-ইন করা এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করত। এর ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করে ব্যক্তিগত কথোপকথনের সব তথ্য ও কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল।


বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ওপেনএআই দ্রুত কারিগরি পদক্ষেপ নিয়ে এই ত্রুটি দূর করেছে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে। 

তাই চ্যাটজিপিটির মতো জনপ্রিয় এআই টুল ব্যবহারের সময় ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকা এবং সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা জরুরি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   চ্যাটজিপিটি  কথোপকথন  নিরাপত্তা 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: