দরজায় স্মার্ট লক থাকলেই কী ঘর নিরাপদ?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বাসা কিংবা অফিসের নিরাপত্তায় প্রচলিত তালার বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে স্মার্ট লক। পাসওয়ার্ড, আঙুলের ছাপ কিংবা মুখমণ্ডল শনাক্ত করার মাধ্যমে

2026-11-08T16:55:55+00:00
2026-11-08T16:56:48+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
ফিচার
দরজায় স্মার্ট লক থাকলেই কী ঘর নিরাপদ?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৪:৫৬ পিএম
যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে স্মার্ট লকও সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে। ছবি : সংগৃহীত
বাসা কিংবা অফিসের নিরাপত্তায় প্রচলিত তালার বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে স্মার্ট লক। পাসওয়ার্ড, আঙুলের ছাপ কিংবা মুখমণ্ডল শনাক্ত করার মাধ্যমে এই ডিজিটাল তালা খোলা যায়। স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করেও দূর থেকে লক খোলা ও বন্ধ করা সম্ভব। কেউ অননুমোদিতভাবে তালা খোলার চেষ্টা করলে মোবাইলেই সতর্কবার্তা পাওয়ার সুবিধাও রয়েছে। কিন্তু দরজায় স্মার্ট লক থাকা মানেই কী ঘর নিরাপদ?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে স্মার্ট লকও সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে।

স্মার্ট লক অনেক ক্ষেত্রে ওয়াই-ফাই বা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থেকে কাজ করে। ফলে, এর নিরাপত্তা নির্ভর করে সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও ডিভাইস কতটা সুরক্ষিত, তার ওপর। ওয়াই-ফাই নেটওয়ার্ক হ্যাক হলে স্মার্ট লকও ঝুঁকিতে পড়তে পারে।

এ ঝুঁকি কমাতে প্রথমেই ওয়াই-ফাই রাউটারের পাসওয়ার্ড শক্তিশালী করতে হবে। বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার করা ভালো। ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় সেবাদাতা প্রতিষ্ঠানের দেওয়া পাসওয়ার্ডও পরিবর্তন করে নিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড বদলানো উচিত।

স্মার্ট লকের পাসওয়ার্ডও নিয়মিত পরিবর্তন করতে হবে। পরিবারের যেসব সদস্য লকটি ব্যবহার করবেন, তাদের ডিভাইসে নতুন পাসওয়ার্ড বা প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখতে হবে। লক কেনার আগে এর এনক্রিপশন ও নিরাপত্তাব্যবস্থা ঠিক আছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

স্মার্ট লক নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম স্মার্টফোন। তাই ফোনটি সুরক্ষিত না থাকলে লকও ঝুঁকিতে পড়তে পারে। এ জন্য ফোনে শক্তিশালী পাসওয়ার্ড বা বায়োমেট্রিক নিরাপত্তা এবং দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা চালু রাখা উচিত।

কোনো কারণে ফোন হারিয়ে গেলে বা অন্যের হাতে পড়লে যেন সেটি ব্যবহার করে কেউ বাড়ি বা অফিসের লক খুলতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

স্মার্ট লকের সুবিধা হলো, পরিবারের সদস্য বা নির্দিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া যায়। তাদের আঙুলের ছাপ, পাসওয়ার্ড কিংবা স্মার্টফোনের মাধ্যমে লক ব্যবহারের ব্যবস্থা করা সম্ভব। ফলে, আলাদা চাবি বহন বা হারিয়ে যাওয়ার ঝামেলা থাকে না।

সব মিলিয়ে, স্মার্ট লক নিরাপত্তায় বাড়তি সুবিধা দিলেও এটি নিজে থেকেই দুর্ভেদ্য নয়। ওয়াই-ফাই নেটওয়ার্ক, স্মার্টফোন ও লকের নিরাপত্তা নিয়মিত হালনাগাদ রাখলেই এর সুবিধা তুলনামূলক নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব।

সময়ের আলো/মহু

  বিষয়:   দরজা  স্মার্ট লক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: