মতলব উত্তরে বসত ও গোয়ালঘর পুড়ে ছাই, দুই গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুরে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে

2026-11-10T12:43:07+00:00
2026-11-10T12:43:07+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
মতলব উত্তরে বসত ও গোয়ালঘর পুড়ে ছাই, দুই গরুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম 
পুড়ে ছাই হয়েছে কৃষক হযরত আলী শিকদারের বসতঘর ও গোয়ালঘর। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুরে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও পুড়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি বাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের দোচালা বসতঘরে বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়াল ঘরে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘর ও গোয়াল ঘরসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারায় গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরু।


বাগবাড়ি গ্রামের জুয়েল রানা বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার একটি দোচালা বসতঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সব পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গাভিন গরুও রক্ষা করতে পারেননি।

সময়ের আলো/জোই
  বিষয়:   মতলব উত্তর  বসতঘর  গোয়ালঘর  পুড়ে ছাই  গরুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: