তানোরে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

তানোর প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর)

2026-11-10T13:03:43+00:00
2026-11-10T13:03:43+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
তানোরে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
তানোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম 
তানোরে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারের ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতের আঁধারে এই অগ্নিসংযোগের এই ন্যক্কারজনক ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 


তানোর উপজেলা বিএনপি নেতাকর্মীরা এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তদের দায়ী করে করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ বিষয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   তানোর  রাতের আঁধার  বিএনপির কার্যালয়  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: