রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে দুই ককটেল

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

রাজশাহী নগরীতে যুবদল নেতা মো. সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি

2026-11-10T10:19:01+00:00
2026-11-10T10:19:01+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে দুই ককটেল
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
সংগৃহীত ছবি
রাজশাহী নগরীতে যুবদল নেতা মো. সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল দেখতে পান। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলটি চন্দ্রিমা থানা থেকে প্রায় ৫০০ গজ দূরে।

যুবদল নেতা মো. সাঈদুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি এক ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। পরে বাসায় ফিরে তার চেম্বারের সামনে ককটেল নিক্ষেপের খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে যান তিনি।

তিনি অভিযোগ করেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে বোমা হামলা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।


রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল জানান, ঘটনার সময় তিনি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। নেতাকর্মীরা তাকে ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য পাঠিয়েছেন। ঘটনার পরপরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। রাজশাহীতে পৌঁছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি। একই সঙ্গে পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রাজশাহী  ককটেল বিস্ফোরণ  যুবদল  বিএনপি  ছাত্রদল  ছোট বনগ্রাম  চন্দ্রিমা থানা  নিষিদ্ধ ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: