সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে এ আগুনের সূত্রপাত হয়।

2026-11-10T10:00:06+00:00
2026-11-10T10:00:06+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টি থামার কিছুক্ষণ পর একটি গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দূর থেকে আগুনের শিখা দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের প্রভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ  ঝুটের গোডাউন  অগ্নিকাণ্ড  ফায়ার সার্ভিস  জালকুড়ি  গার্মেন্টস বর্জ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: