উলিপুরে তিন নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সংসদীয়-৩ আসন উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকেরহাট ও উমানন্দ নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের দাবি জাতীয় সংসদে তুলেছেন কুড়িগ্রাম-৩ আসনের

2026-11-10T09:30:45+00:00
2026-11-10T09:30:45+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
উলিপুরে তিন নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩০ এএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম সংসদীয়-৩ আসন উলিপুর উপজেলায় মণ্ডলেরহাট, বাকেরহাট ও উমানন্দ নামে নতুন তিনটি ইউনিয়ন গঠনের দাবি জাতীয় সংসদে তুলেছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে এ দাবি জানান সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

প্রশ্নে তিনি বলেন, উলিপুর উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। উপজেলার ইউনিয়নগুলোর আয়তন ও দূরত্ব বেশি হওয়ায় বিশেষ করে নারী, বয়স্ক ও অসচ্ছল মানুষকে মৌলিক নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতিতে নাগরিক সেবা সহজ করতে নতুন তিনটি ইউনিয়ন গঠন প্রয়োজন।

প্রস্তাব অনুযায়ী, দুর্গাপুর, বুড়াবুড়ি ও হাতিয়া ইউনিয়নের একাংশ নিয়ে মণ্ডলেরহাট, পৌরসভা এলাকার নির্দিষ্ট অংশ নিয়ে বাকেরহাট এবং তবকপুর ও গুনাইগাছ ইউনিয়নের একাংশ নিয়ে উমানন্দ ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনকালীন প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদের কারণে ইউনিয়ন পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থগিত রয়েছে।
এদিকে, সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী জানান, নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। তাই বিষয়টি পুনরায় উত্থাপন করে তিনটি নতুন ইউনিয়ন গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রচেষ্টা অব্যাহত থাকবে।


উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০৬ জন।

সময়ের আলো/জোই

  বিষয়:   কুড়িগ্রাম  সংসদীয়-৩ আসন  উলিপুর  ইউনিয়ন গঠনের প্রস্তাব  এমপি সালেহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: