লোহাগড়ায় ভবনের ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় একটি একতলা ভবনের ছাদ থেকে আজিবর শেখ (পরিচয়) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর)

2026-11-10T13:28:28+00:00
2026-11-10T13:28:54+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
লোহাগড়ায় ভবনের ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১:২৮ পিএম
আজিবর শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
নড়াইলের লোহাগড়ায় একটি একতলা ভবনের ছাদ থেকে আজিবর শেখ (পরিচয়) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন গিরি বেগমের বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত বাঁধা ছিল।

নিহত আজিবর শেখ সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি ভ্যান চালানোর পাশাপাশি বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে আজিবরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১টার দিকে গ্রামের লোকজন মোল্যার মাঠ থেকে তার ভ্যানটি উদ্ধার করেন। তবে তখনো আজিবরের সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


মঙ্গলবার সকালে বাড়ির ভাড়াটিয়ারা ছাদে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  লোহাগড়া  ভ্যানচালক  মরদেহ উদ্ধার  পুলিশ  নিখোঁজ  হত্যারহস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: