কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের

2026-11-14T11:37:14+00:00
2026-11-14T11:37:14+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান করলেও বিভিন্ন অলিগলি থেকে বেরিয়ে এসে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  মহাসড়ক অবরোধ  সাউন্ড গ্রেনেড নিক্ষেপ  গাজীপুর  কালিয়াকৈর  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: