বেসরকারি আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা, শিবচরে অংশ নিল ৯০৫ শিক্ষার্থী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার

2026-11-14T13:51:38+00:00
2026-11-14T13:58:11+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেসরকারি আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা, শিবচরে অংশ নিল ৯০৫ শিক্ষার্থী
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১:৫৮ পিএম
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ২৮টি কিন্ডারগার্টেনের ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

আয়োজকেরা জানান, সারা দেশে একযোগে ১৫০টি কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৯৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ রয়েছে। পরীক্ষার সময় তিন ঘণ্টা।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সন্তানদের এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা।

পরীক্ষার্থীর অভিভাবক মোস্তফা আঁকন বলেন, সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোটা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বৈষম্য তৈরি হয়। বেসরকারি উদ্যোগে এমন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে তিনি সাধুবাদ জানান।


আরেক অভিভাবক লতা কুমারী বলেন, তার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। মেধাবৃত্তি পরীক্ষা নিয়ে সে বেশ উৎসাহিত। ফলাফল যা-ই হোক, স্বচ্ছ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। প্রতিবছর এভাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার বলেন, সারা দেশে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। শিবচরের কেন্দ্রের পরিবেশ ও অভিভাবকদের উৎসাহ দেখে ভালো লেগেছে। শিবচর থেকে ফরিদপুরের আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন বলেও জানান তিনি।

শিবচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদ হোসেন বলেন, এ বছর শিবচরের ২৮টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী বছর আরও বেশি কিন্ডারগার্টেন এ আয়োজনের সঙ্গে যুক্ত হবে বলে আশা করছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সরকারি উদ্যোগ  বেসরকারি আয়োজন  মেধাবৃত্তি পরীক্ষা  শিবচর  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: