রক্তাক্ত পঞ্চগড় : দুই দিনে সড়কে ঝরল সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৬ প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের স্ত্রী ও শিশুকন্যা এবং তিন মাদরাসা শিক্ষার্থীসহ

2026-11-14T14:07:29+00:00
2026-11-14T14:07:29+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
রক্তাক্ত পঞ্চগড় : দুই দিনে সড়কে ঝরল সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৬ প্রাণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের স্ত্রী ও শিশুকন্যা এবং তিন মাদরাসা শিক্ষার্থীসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের পরিবার ও এলাকায় এখন চলছে শোকের মাতম।

থ্রি-হুইলার ও ট্রাকের সংঘর্ষে ৩ মৃত্যু: গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় ঘাতক ট্রাকের ধাক্কায় একটি
যাত্রীবাহী থ্রি-হুইলার দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনজন।


নিহতরা হলেন, রাজধানী ঢাকার ‘ধারা নিউজ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ও তেঁতুলিয়ার সন্তান আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাদের ৭ বছর বয়সী একমাত্র কন্যা আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাকোয়া বাজার থেকে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলা শহরে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা ও পরে ঠাকুরগাঁও এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রাতে ঠাকুরগাঁওয়ে প্রমিলা রানী এবং রংপুরে মা ও মেয়ের মৃত্যু হয়।

এর আগের দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বোদা উপজেলার শাহাপাড়া গ্রামে ঘটে আরেক দুর্ঘটনা। প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা খেয়ে প্রাণ হারান সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসার নবম শ্রেণির তিন শিক্ষার্থী। নিহতরা হলেন, ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম সাদিক (১৬), ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) এবং শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে ফজলে রাব্বি শাহ (১৭)। দুর্ঘটনাস্থলেই সায়মন ও রাহাত মারা যান এবং গুরুতর আহত ফজলে রাব্বি রংপুরে নেওয়ার পথে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অকাল এই মৃত্যুতে পঞ্চগড় ও তেঁতুলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।

সময়ের আলো/জোই
  বিষয়:   রক্তাক্ত  পঞ্চগড়  সড়কে ঝরল  সাংবাদিক  স্ত্রী  সন্তান  প্রাণ  মদরাসা ছাত্র  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: