ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত নববিবাহিত বারেকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোহাম্মদ বারেক আলী মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)

2026-11-14T14:13:54+00:00
2026-11-14T14:13:54+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত নববিবাহিত বারেকের মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
মোহাম্মদ বারেক আলী। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোহাম্মদ বারেক আলী মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের একমাসের মাথায় মারা গেলেন বারেক।

জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারেক আলীও। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।


স্থানীয় লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন বলেছেন, বারেক আলীর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র এক মাস আগে বিবাহিত জীবনে পা রেখেছিলেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  সড়ক দুর্ঘটনা  আহত  নববিবাহিত  বারেকের  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: