সোমবার মজুরি বৃদ্ধির লিখিত প্রস্তাব দেবেন পোশাক মালিকরা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

তিন সপ্তাহের শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব দিতে যাচ্ছে তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ। সোমবার মজুরি বোর্ডে এ

2026-11-14T17:10:32+00:00
2026-11-14T17:10:32+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিজনেস
সোমবার মজুরি বৃদ্ধির লিখিত প্রস্তাব দেবেন পোশাক মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। ছবি : সংগৃহীত
তিন সপ্তাহের শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব দিতে যাচ্ছে তৈরি পোশাক কারখানার মালিকপক্ষ। সোমবার মজুরি বোর্ডে এ প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

শনিবার (১৪ নভেম্বর) কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করেন, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না।

বিজিএমইএ জানায়, চলমান আন্দোলনের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এছাড়া চেষ্টা করেও উৎপাদন শুরু করতে পারেনি আরও ৯২টি কারখানা।


মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন শ্রমিকরা। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো অনেক কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়নি। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় চলছে কার্যক্রম।

এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকরা। শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানান তারা। মালিকদের দাবি, কারখানার ভেতরে ভীতিকর পরিবেশের কারণে শ্রমিকরা হাজিরা দিয়েও কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। এতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৈঠক থেকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিল্পমালিকরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সোমবার  মজুরি বৃদ্ধি  লিখিত প্রস্তাব  পোশাক মালিক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: